ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁতে আমের বাম্পার ফলন হবার সম্ভাবনা দেখে বেজাই খুশি বাগান মালিকরা

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

মধুর মাস জৈষ্ঠ্যের মিষ্টি ফল আম, আম সবার কাছে জনপ্রিয় ফল, প্রিয় ফলের এমন বাম্পার ফলনের সম্ভাবনা দেখে বেজাই খুশি নওগাঁ জেলা বিভিন্ন উপজেলার বাগান মালিকরা। পরিশ্রম ও বিনিয়োগ সফল হবে এমন ধারনায় তারা দিন রাত আগলে রেখেছেন শখের আম বাগান গুলো। তবে এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় আমের বাম্পার ফলনেরও আশা করছেন আম চাষিরা। ফলন ভালো পেতে বাগানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন আম চাষিরা।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে আম বাগান গড়ে তুলেছেন প্রায় দুই শতাধিক জন কৃষক।আমের পাশাপাশি তারা জমিতে ধানও উৎপাদন করছেন। ওই সব আম বাগান দেখে মন জুড়িয়ে যায়। তবে সবেমাত্র বাগান গুলোতে আমের কড়ি গুলো গজিয়ে উঠেছে। আর কড়ি গুলো ধরে রাখতে চাষিরা বিভিন্ন রাসায়নিক ওষুধ স্প্রেসহ পরিচর্যার কোনো ত্রুটিই রাখছেন না।

বাগান মালিকরা জানান এবার বাগান জুড়ে আমের বাম্পার ফলন হওয়ার কথা। এখনও আমের কড়ি গুলো ভাল আছে । সেথানে কোন রোগ বালাই দেখা দেয়নি। তারা জানান, অনুকূল আবহাওয়া ও ঠিকমত কীটনাশক প্রয়োগ করায় এবারে নেংড়া, গোপালভোগ, খিরসা, রুপালি, ফজলি আম চাষিরা বলেন এবারে আমাদের প্রত্যাশা পূরণ হবে ইনশাআল্লাহ।

লেখক