ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সাদুল্লাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী মনি গ্রেফতার

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর মিরপুর এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী মনি বেগম (৪৫) কে একগ্রাম হিরোইন ও দশ পিস ইয়াবাসহ গ্রেফতার।

১৩ মে সোমবার বিকালে সাদুল্লাপুর কে মাদকমুক্ত করতে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় থানার এস আই ইউসুফ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ফরিদপুর ইউনিয়নের মিরপুর এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলাম ঠান্ডার মেয়ে মোছাঃ মনি বেগমের হেফাজতে থাকা ১ গ্রাম হিরোইন ও ১০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির মোট ২৯.০৪০(২ হাজার নয় শত চল্লিশ) টাকা উদ্ধার ও জব্দ করেন।

এবিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান আসামী মোছাঃ মনি বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু’র প্রক্রিয়াধীন।

 

লেখক