ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কালীগঞ্জে সার্বজনীন পেনশন স্কীম অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

‘সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন’ এই প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে সার্বজনীন পেনশন স্কীম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে এ সভায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম ইমাম রাজী টুলু এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থাণীয় সরকার গাজীপুরের উপপরিচালক (উপসচিব) মো. ওয়াহিদ হোসেন ও কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন। সভায় বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ইমাম মোয়াজ্জিন, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
অপর দিকে বিকেল সারে ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনিন জন্ম ও মৃত্যু নিবন্ধন উপজেলা টাস্কফোর্স কমিটির সভা কালীগঞ্জে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. ইমাম রাজী টুলু এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থাণীয় সরকার গাজীপুরের উপপরিচালক (উপসচিব) মো. ওয়াহিদ হোসেন। ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও সাধারণ সদস্য এবং বিভন্ন ইলেকট্রিনিক ও পিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক