ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জে ৪০(চল্লিশ) কেজি গাঁজাসহ ২ জন আটক

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেরার রুপবাটি ইউনিয়নের শেলাচাপড়ি গ্রামের নৌ বন্দর পোর্টের দক্ষিণ পশ্চিম পার্শ্বে ঘাটে কাঠের তৈরি ইঞ্জিন চালিত নৌকায় তল্লাশী চালিয়ে ৪০ (চল্লিশ) কেজি গাঁজাসহ মোঃ এরশাদুল (৩৬) ও মোঃ শহিদুল ইসলাম (৪০) নামের ২ জনকে আটক করেছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২২ মে ২০২৪ইং) সকাল ১০:৩০ মিনিটের সময় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেরার রুপবাটি ইউনিয়নের শেলাচাপড়ি গ্রামের নৌ বন্দর পোর্টের দক্ষিণ পশ্চিম পার্শ্বে ঘাটে একটি কাঠের তৈরি ইঞ্জিন চালিত নৌকায় তল্লাশী চালাইয়া তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামী রা হলেন,মোঃ এরশাদুল (৩৬) উলিপুর থানার বতুয়া তলি গ্রামের মোঃ আজিজুল হক/মোছাঃ সাহেরা খাতুন দম্পাতির ছেলে ও মোঃ শহিদুল ইসলাম (৪০) কুড়িগ্রাম থানার চর গোবিন্দপুর গ্রামের মৃত আবেদ আলী/মোছাঃ জমিরন খাতুন দম্পাতির ছেলের হেফাজত হইতে সর্বমোট ৪০ (চল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হবে।

লেখক