ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ীতে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে বৃহস্পতিবার (২৩ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ও প্রকল্প পরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন; অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. মোরশেদা খাতুন প্রমুখ। এ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার হোটেল-রেস্টুরেন্ট ব্যাবসায়ীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান।
বক্তারা বলেন, শারীরিক সুস্থতার জন্য নিরাপদ খাদ্যের বিকল্প নেই। নিরাপদ খাদ্য মানুষের মৌলিক অধিকার। তাই আমাদের সকলের জন্যই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে।

লেখক