ব্রেকিং নিউজ দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে  শপথ নিলেন মীর শাহে আলমরমজান উপলক্ষে ইফতার ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান

সিরাজগঞ্জে ৪০০ বোতল ফেন্সিডিল ও ২টি প্রাইভেট কারসহ ৩ জন গ্রেপ্তার

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে ৪০০ বোতল ফেন্সিডিল ও ২টি প্রাইভেট কারসহ ৩ জন গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অভিযানিক দল।
মঙ্গলবার (২৮শে মে ২০২৪ইং) সকাল ৭:০৫ মিনিটের সময় সিরাজগঞ্জ সদর পৌর এলাকা রহমতগঞ্জ কবরস্থান সংলগ্ন ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা সামনে থেকে ২টি প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ৪০০(চারশত) বোতল ফেন্সিডিলসহ ৩ জন গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ সুমন সরকার ওরফে জিয়া(৩৭) নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার গাড়াক গ্রাম গ্রামের মোঃ অহিদুল ইসলামের ছেলে ও মোঃ শাহীন আলম(৪১) গাজীপুর জেলার কালিয়াকৈর থানার রাখালিয়া চালা গ্রামের মোঃ আব্দুর রহিম সরকারের ছেলে এবং মোঃ শহিদুল ইসলাম ওরফে সোহাগ(৩৯) বগুড়া জেলার সদর থানার আওতায় মালগ্রাম মধ্যপাড়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।
গ্রেফতারকৃত আসামী মোঃ সুমন সরকার ওরফে জিয়া (৩৭) এর বিরুদ্ধে ১০টি মাদক মামলা ও আসামী মোঃ শহিদুল ইসলাম ওরফে সোহাগ(৩৯) এর বিরুদ্ধে অন্যান্য আইনে ০১টি মামলা আদালতে বিচারাধীন আছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হবে।

লেখক