ব্রেকিং নিউজ দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে  শপথ নিলেন মীর শাহে আলমরমজান উপলক্ষে ইফতার ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান

রাজবাড়ীতে কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে জেলা প্রশাসক এর কার্যালয় ও এর অধীনের উপজেলা কার্যালয় সমূহে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।
বুধবার (২৯ মে) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ পুরষ্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, অতিরিক্ত জেলা প্রশাসক মোছা. মোরশেদা খাতুন উপস্থিন ছিলেন।

অনুষ্ঠানে ২০২৩-২৪ অর্থবছরে ১০-১৬ গ্রেড এবং ১৭-২০ গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। এ অর্থবছরে রাজবাড়ীতে শুদ্ধাচার পুরস্কার লাভ করেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার প্রশাসনিক কর্মকর্তা মো. মকবুল হোসেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সুফিয়া আক্তার ইমা, বালিয়াকান্দি উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক মো. ওহাব সরদার এবং রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নিরাপত্তা প্রহরী তোফাজ্জেল হোসেন প্রমুখ।

 

লেখক