ব্রেকিং নিউজ দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে  শপথ নিলেন মীর শাহে আলমরমজান উপলক্ষে ইফতার ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান

রাজবাড়ীতে অস্ত্র সহ সম্রাট বাহিনীর ২ সদস্য গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী পাংশা উপজেলা থেকে ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসী সম্রাটের বাহিনীর সক্রিয় দুই সদস্যকে আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে লোহার তৈরি একটি ওয়ান শুটার গান জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো- পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের নাওড়া বনগ্রামের বিশ্বজিৎ মন্ডলের ছেলে দ্বিগ বিজয় মন্ডল (২০) ও সদর উপজেলার ছোট নুরপুর গ্রামের মো. ফরিদ শেখের ছেলে মোঃ মামুন শেখ (২৩)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ মে) রাতে রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই মো. হাসানুর রহমানের নেতৃত্বে একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে পাংশার সরিষা খামারডাঙ্গা সাকিনস্থ বঙ্গবন্ধু সরকারি কলেজের পশ্চিম পাশের টিনশেড ভবনের ২ নং কক্ষের সামনে থেকে ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসী সম্রাট বাহিনীর সক্রিয় দুই সদস্যকে আটক করে।
আটক মো. মামুন শেখের বিরুদ্ধে ইতোপূর্বে আরও একটি অস্ত্র মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনার বিষয়ে রাজবাড়ী পাংশা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান জেলা গোয়েন্দা পুলিশ।

লেখক