ব্রেকিং নিউজ বেতাগীতে নোটিশ ছাড়াই প্রাইমারি স্কুল বন্ধ; ভোগান্তিতে শিক্ষার্থীরাআত্রাইয়ে শহীদ দিবসের প্রস্তুতিমূলক সভা; ভাষা শহীদদের স্মরণে ব্যাপক কর্মসূচিরাজবাড়ীতে নার্সিং শিক্ষার্থীদের অংশগ্রহণে চাকরি মেলা অনুষ্ঠিত  ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫

রাজবাড়ীতে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুন) সকাল ১০ টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এতে বক্তব্য দেন পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. মোরশেদা খাতুন, রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান, রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ তিতু, পাংশা উপজেলা চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব। এছাড়াও সভায় জেলার পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহ বিভিন্ন  দপ্তরের দপ্তর প্রধান উপস্থিত ছিলেন।  সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বাজার পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ ও সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়।

 

লেখক