ব্রেকিং নিউজ দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে  শপথ নিলেন মীর শাহে আলমরমজান উপলক্ষে ইফতার ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান

উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানগণের বরণ ও প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যাগণের বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৯ জুন) দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে, নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মতি শিউলীকে ফুল দিয়ে বরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান।

এ সময় সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন তালুকদার, উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তর প্রধানগণসহ সূধিজন উপস্থিত ছিলেন।

পরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণকে নিয়ে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়।

লেখক