ব্রেকিং নিউজ রাজবাড়ীতে নার্সিং শিক্ষার্থীদের চাকরি মেলা অনুষ্ঠিত  ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ 

কানাইঘাট উপজেলা যুবদল নেতা সালামের মার্তিবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক

সংবাদ দাতা- মোঃ জামাল উদ্দিন (সিলেট)ঃ

সিলেট জেলা যুবদলের আওতাধীন কানাইঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালামের মমতাময়ী মাতা হালিমা বেগম (৮০) আজ বরিবার বিকাল ২.৩০ ঘটিকায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল ।

৯ জুন রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, যুবদল নেতা আব্দুস সালামের গর্ভধারিনী মাতা একজন দ্বীনদার ও পরহেযগার নারী ছিলেন। পরোপকারি ব্যক্তিত্ব হিসেবে তিনি আত্মীয় স্বজন ও দর্পনগর পশ্চিম কোনাগ্রাম -প্রতিবেশীর কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র।
শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত, পরকালে জান্নাত কামনা করেন এবং তাঁর রেখে যাওয়া শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

লেখক