ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নওগাঁর মহাদেবপুর সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা সুপারের মুত্যু

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় মো. আনোয়ার হোসেন (৫৭) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বালুকাপাড়া মন্ডবতলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন উপজেলা সদরের দুলালপাড়ার বাসিন্দা ও সারতা নোমানিয়া দাখিল মাদ্রাসার সুপার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তার বাড়ির অদূরে বালুকাপাড়া মন্ডবতলীতে রাস্তা পার হওয়ার সময় একটি অটো চার্জার তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার সময় বিকেল ৪ টার দিকে তার মৃত্যু হয়।

সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা সুপার আহত হয়েছেন এবং পরবর্তীতে তিনি মারা যান এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

লেখক