ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে জেলা মৎস্য সপ্তাহের উদ্বোধন

নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ীঃ
রাজবাড়ীতে ‘ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য ধারণ করে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে জেলা অফিসার্স ক্লাবে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন কমিটি, রাজবাড়ীর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরর্শেদ, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ তিতু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী। সঞ্চালনা করেন সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল।
এসময় বক্তারা বলেন, আমাদের দেশের একটি মানুষের প্রতিদিন যে পরিমান আমিষের দরকার হয়। তার বেশির ভাগই আসে মাছ থেকে। অন্য খাবারের তুলনায় মাছের দাম একটু নাগালের মধ্যে থাকায় বেশির ভাগ মানুষই মাছ খেয়ে থাকি। কিন্তু এখন আমাদের দেশীয় মাছের জাত প্রায় বিলুপ্তির পথে। আমরা যারা মৎস্য খামারি ও শিকারী আছি। এসব মাছ রক্ষার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। চায়না দুয়ারী ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার বন্ধ করতে হবে। আমাদেরকে সরকারি আইন মানতে হবে। বাংলাদেশই একমাত্র দেশ যেখানে আইন মানাতে প্রনেদনা দেওয়া হয়। আমরা যদি একটু সচেতন হই তাহলে মাছে সয়ংসম্পূর্ণ দেশ হিসেবে আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে পারবো।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে অবদান রাখার জন্য জেলার তিনজন মৎস্য খামারিকে পুরষ্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি মূল শহর প্রদিক্ষণ করে। এছাড়া মাছের পোনা অবমুক্ত করা হয়।

লেখক