ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে জেলা জাসদের বিক্ষোভ সমাবেশ

মো.নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী:

রাজবাড়ীতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের প্রতিবাদ ও হামলাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট)  বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে  জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর উদ্যোগে এই সমাবেশ আয়োজন করা হয়।

জেলা জাসদের সভাপতি স্বপন কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, জেলা জাসদের সমাজসেবা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহন,  বাংলাদেশ ছাত্রলীগ  বিসিএল (জাসদ) জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বজন কুমার দাস। এসময় বক্তারা বলেন, ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর থেকেই সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এটা খুবই দুঃখজনক। আমরা এই বাংলাদেশ চাইনি। এই হামলাকারীদের সনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

এছাড়া সমাবেশের শুরুতে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।

লেখক