ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদরস্থ ভেন্না বাড়ী বাজারে ট্রাক- সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে ২ জন সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।
রবিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১৪.৪৫ ঘটিকায় সিরাজগঞ্জ সদরস্ত ১ নং রতনকান্দি ইউনিয়ন, ভেন্মাবাড়ি বাজারে, ট্রাক- সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হলে মুমূর্ষ অবস্থায় এলাকার লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন অপরজনকে ভর্তি করে নেন।
নিহত ব্যক্তি হলেন মোঃ খোকন(৪৫) সিরাজগঞ্জ সদর থানার হরিনা বাজারের পশ্চিম পাশ, একডালা দক্ষিণ গ্রামের মৃত খলিলুর রহমান ছেলে।
আহত ব্যক্তি হলেন মনোয়ারা বেগম(৪০), সিরাজগঞ্জ সদর থানার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের আব্দুর রশিদ স্ত্রী। আহত ব্যক্তির চিকিৎসা চলমান রয়েছে। নিহত ব্যক্তির লাশ মর্গে আছে।