ব্রেকিং নিউজ নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারআত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধনপার্বতীপুরে ওয়ালটনের মেসার্স সততা ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন, প্রধান অতিথি চিত্রনায়ক আমিন খানকালীগঞ্জ পৌরসভা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: ইউসুব মিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা ও দোয়া কামনাকালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কয়রায় বৈদ্যুতিক ইঁদুর মারার ফাঁদে যুবকের মৃত্যু

কয়রা(খুলনা)প্রতিনিধি :

খুলনার কয়রা অবৈধ ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে সুজন গাজী (১৮) নামের এক যুবক মারা গেছে।
রোববার (৩ নভেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার দক্ষিণ মহারাজপুর বিলের তারিকুল ইসলাম শিলনের ধানক্ষেতে এ ঘটনা ঘটে।খবর পেয়ে কয়রা থানা পুলিশ সকাল( 9)টার সময় লাশ উদ্ধার করে।নিহত সুজন গাজী মহারাজপুর গ্রামের আরশাদ আলী গাজীর ছেলে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নিহত সুজন গাজী প্রতিদিনের ন্যায় ঘেরের মাছ ধরা অটন ঝেড়ে যাচ্ছিল ‌। এ সময় পার্শ্ববর্তী তারিকুল ইসলাম শিলনের ধান ক্ষেতে ইঁদুর মারার বিদ্যুতিক তারের ফাঁদের স্পর্শে তার মৃত্যু হয়। পরবর্তীতে নিহতের ভাই রফিকুল ইসলাম ঘেরে যাওয়ার সময় তার মরদেহ দেখতে পায় ।

খবর পেয়ে কয়রা থানা ওসি তদন্ত শাহ আলম কে খবর দেন পারে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

লেখক