মোঃ সোহেল রানা ( বরগুনা )ঃ
বরগুনার বেতাগী উপজেলায় উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে মোকামিয়া করুনা কামিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। ৪ ডিসেম্বর সকাল ১০ টায় মাদ্রাসার মূল গ্রেটে উক্ত বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সভায় মোকামিয়া করুনা কামিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী সহ উপস্থিত ছিলেন স্থানীয় ইসলাম ধর্মাবলম্বী সাধারণ জনগণ। উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সভায় বক্তব্য নানা মুখী ইহুদি সংগঠন ইসলামের শত্রুদের সংগঠন বলে আখ্যায়িত করেন। ভারতীয় সহযোগী হিসেবে কাজ করে ইসকন সংগঠন। তাই দেশের বিভিন্ন ধরনের সহিংসতা করতে চায় ইসকন সমর্থন গোষ্ঠী। তাই বক্তারা বলেন উগ্রবাদী ও ইহুদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি সমগ্র ইসলাম ধর্মাবলম্বী মুসলমানদের।
উগ্রবাদী ও ইহুদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন মোকামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব।
মোকামিয়া কামিল মাদ্রাসা প্রিন্সিপাল এর বক্তব্যে, বাংলাদেশের সকল মুসলমানদের উগ্রবাদী ও ইহুদী সংগঠন ইসকন এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।