মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:
স্পেন-বাংলাদেশ এ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড এর পক্ষ থেকে জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গত বুধবার দুপুরে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আহত পার্বতীপুর উপজেলার কাজীপাড়া গ্রামের রাসেল ইসলাম, ব্রহ্মত্তর সোনাপুকুর গ্রামের সোহেল রানা ও পশ্চিম হুগলিপাড়া গ্রামের মঞ্জুরুল ইসলামকে অনুদানের অর্থ প্রদান করা হয়। পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংস্থাটির ব্যবসায়িক পার্টনার এরিটস পরিচালক (অপারেশন) মনির উদ্দিন ও সিনিয়র ম্যানেজার শামীম। উল্লেখ্য ছাত্র-জনতার অভ্যুত্থান আন্দোলনে পার্বতীপুরের ৬ জন কর্মজীবি যুবক রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে সংঘর্ষের মাঝে পড়ে আহত হয়। পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধে উদ্বুদ্ধ হয়ে স্পেন কতৃপক্ষ গুরুতর আহত এই ৩ জনকে আর্থিক অনুদান প্রদানে এগিয়ে আসেন। কতৃপক্ষ এই ৩ জনের উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে আরও আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।