ব্রেকিং নিউজ পার্বতীপুরে ওয়ালটনের মেসার্স সততা ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন, প্রধান অতিথি চিত্রনায়ক আমিন খানকালীগঞ্জ পৌরসভা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: ইউসুব মিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা ও দোয়া কামনাকালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগ

রাজবাড়ী কালুখালীতে জামায়াত ইসলামির খাদ্য সামগ্রী বিতরণ

রাজবাড়ী প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে কালুখালীতে ৪ শত হত-দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজবাড়ীর কালুখালী উপজেলার ৪ শতাধিক হতদরিদ্র হিন্দু-মুসলিম পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় কালুখালী উপজেলার কাটাবাড়িয়া নুর নেছা কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মুহাম্মদ জামাল উদ্দিন এ সামগ্রী বিতরণ করেন।

বাংলাদেশে খাদ্য ঝুরি বিতরণ প্রকল্পে আবু খালেদ হাফিজুল্লাহ অর্থায়নে এসময় প্রত্যেক পরিবারকে খাদ্য সামগ্রী হিসেবে ৫ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি ডাল, ২কেজি পেঁয়াজ, ১ কেজি ছোলা, ২ কেজি আলু ও ১কেজি মুড়ি দেয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির মুহাম্মদ জামাল উদ্দিন বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী এমন একটি সংগঠন মানুষের কল্যাণে কাজ করে। আমরা ভাই হিসেবে আপনাদের পাশে দাড়িয়েছি। মানুষ মানুষের ভাই। মানুষ হিসেবে এটা আমাদের দায়িত্ব একে অপরের পাশে দাড়াবো। বাজারে দ্রব্য মূল্যে দাম ঊর্ধ্বগতিতে চলছে। বাংলাদেশ সম্প্রতির দেশ। আমাদের সমাজের হিন্দু-মুসলিম বলে ভেদাভেদ নাই। আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে ভেদাভেদ ভুলে হতদরিদ্র খেটে খাওয়া মানুষের পাশে দাড়ানোর জন্যই আজকে আমাদের এই প্রচেষ্টা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কালুখালীর নুর নেছা কলেজের অধ্যক্ষ মাহমুদুর রশিদ ইমন, ঢাকার আল নুর চক্ষু হাসপাতালে কর্মকর্তা এডমিন অফিসার মুজাহিদর ইসলাম, কালুখালী উপজেলার শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রহমান, ফিরোজ আহম্মেদ, সাওরাইল ইউনিয়ন জামাতায়ে ইসলামীর সভাপতি মাও আব্দুর আলীম, মাজবাড়ীর সভাপতি মাওলানা আবু তালেব, মদাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা নিয়ামুল ইসলাম সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বোয়ালিয়া ইউনিয়ন জামায়াতে আমীর মাওলানা সিদ্দিকুর রহমান।

লেখক