ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

নওগাঁর মান্দায় শুকনো ধান জড়াতে মাঠে গিয়ে বজ্রপাতে এক কৃষক মৃত্যু

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলায় বজ্রপাতের ঘটনায় এক কৃষক নিহত এবং একজন কৃষক আহত হয়েছেন।

রোববার (১১ মে) বিকেল ৪টায় মাঠে ধান শুকানো কাজ করতে গিয়ে বজ্রপাতের শিকার হন তারা। নিহত কৃষকের নাম জিল্লুর রহমান (৪০)। কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা দিয়াড়াপাড়া গ্রামের মৃত আয়েশ উদ্দিনের ছেলে তিনি । বজ্রপাতে আহত শফিকুল ইসলাম একই পাড়ার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দরা বলেন, বিকেলে আকাশে মেঘ দেখে জিল্লুর রহমান লোকজন নিয়ে মাঠে ধান জড়িয়ে রাখার জন্য যান। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় পাশের জমিতে থাকা অপর কৃষক শফিকুল ইসলাম আহত হন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল বজ্রপাতে কৃষক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

লেখক