ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

রাজবাড়ীতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন

রাজবাড়ী প্রতিনিধিঃ
বগুরায় উদীচীর উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিশেন করা হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচিতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা উদীচীর সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহার সভাপতিত্বে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ।

এতে বক্তব্য দেন, জেলা জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহদত হোসেন, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, জেলা উদীচীর সহসভাপতি আজিজুল হাসান খোকা, সদস্য কমল কৃষ্ণ সরকার প্রমুখ।
পরে জেলা উদীচীর সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্র নাথ দাসের নেতৃত্বে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়।
উল্লেখ্য, গত বুধবার বগুরা শহরের সাতমাথায় মুক্তমঞ্চে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠানে ‘ ফ্যাসিবাদবিরোধী মঞ্চ’-র উদ্যোগে হামলা করা হয়। এসময় উদীচী কার্যালয় ভাঙচুর উদীচীর ব্যানার ছিঁড়ে ফেলা হয়।

লেখক