ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

নওগাঁতে মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁতে মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা।

ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে,এবছরে সমাজের সুবিধাবঞ্চিত অধশত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন মোহাম্মাদি যুবসমাজ নামক স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার (০৫ জুন) ২০২৫ সকাল ১০ টায় নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামে হতদরিদ্র এবং সমাজের সুবিধাবঞ্চিত ৫০ পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
প্রতি পরিবারের জন্য সুগন্ধি চাউল ১কেজি, লাচ্চা সেমাই ১প্যাকেট, চিনি ৫০০ গ্রাম,গুড়া দুধ ১ প্যাকেট এবং ৫০০ গ্রাম তৈল, মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার হিসাবে দেওয়া হয়।

এই সময় উপস্থিত ছিলেন ডেন্টিস্ট মোঃ খালেদ বিন ফিরোজ, মোঃ কায়েস সরদার, মোঃ আব্দুল আজিজ, মোঃ রাহুল, মোঃ আক্কাস আলী, মোঃ ডাবলুর রহমান, মোঃ ওমর ফারুক, মোঃ মিলন হোসেন সহ আরও অনেকে।
জানাগেছে, নওগাঁ আত্রাই উপজেলার অন্যতম একটি সক্রিয় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সামাজিক কর্মকান্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০২৫ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এরপর শুরু হয় সংগঠনের একের পর এক ব্যতিক্রমী কার্যক্রম। এই সংগঠন যাত্রা শুরুর পরে হতেই ব্যতিক্রমী সব কার্যক্রমে জয় করছে সাধারণ মানুষের ভালোবাসা।
ঈদ উপহার পাওয়ার পর গরীব অসহায় মানুষ গুলো বলেন

ঈদে ঈদের বাজার গুলো পেয়ে আমরা অত্যান্ত খুশি হয়েছি ঈদের বাজার নিয়ে আমাদের আর কোন টেনশন থাকলোনা আমরা এই সংগঠনের সকল সদস্যদের দোয়া করি।

লেখক