ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

নওগাঁর মান্দার ফতেপুর হাটে জমে উঠেছে কুরবানির পশুর হাট

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দার ফতেপুর হাটে জমে উঠেছে কুরবানির পশুর হাট।

নওগাঁর মান্দায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফতেপুর হাটে কুরবানির পশুর হাটে জমে উঠেছে কেনা-বেচা।দুপুর ২টা থেকেই ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতিতে হাট এলাকা মুখরিত হয়ে উঠেছে। ধর্মপ্রাণ মুসল্লিরা কুরবানির জন্য পছন্দসই পশু কিনতে হাটে ভিড় করছেন।

হাট ঘুরে দেখা গেছে, গরুর বিচিত্র প্রজাতি ও বিভিন্ন আকারের পশু বিক্রির জন্য আনা হয়েছে। ছোট-বড় সব ধরনের গরুর দাম নির্ধারিত হচ্ছে ৮০ হাজার টাকা থেকে শুরু করে ১লাখ ১৫ হাজার টাকার মধ্যে। এই বাজেটের মধ্যেই সবচেয়ে বেশি কেনাবেচা হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। ক্রেতারা তাদের বাজেট অনুযায়ী গরুর সুরুত, দাঁত ও বয়স যাচাই করে পছন্দের পশুটি কিনছেন। প্রতিটি গরু কেনার সময় দরদাম করতে দেখা যাচ্ছে ক্রেতা-বিক্রেতাদের।

হাট কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের প্রত্যাশা অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক কুরবানির পশু উঠেছে হাটে। কেনাবেচাও ভালো হচ্ছে বলে দাবি করেন তারা। এবছর ৮০ হাজার থেকে ১ লাখ ১৫ হাজার টাকার পশুর চাহিদা সবচেয়ে বেশি।

বিক্রেতারা জানান, গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় তাদের লাভ কিছুটা কম হলেও বিক্রয় মূল্য নিয়ে তারা সন্তুষ্ট। অন্যদিকে, ক্রেতারাও জানিয়েছেন তারা কাঙ্ক্ষিত বাজেটের মধ্যেই গরু কিনতে পেরেছেন, এতে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

সব মিলিয়ে বলা যায়, কুরবানির পশুর হাট এখন ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে জমজমাট।

লেখক