ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

বিএনপি সভাপতি ডাক্তার আকরাম বলেন দেশবিরোধী যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

ইউনিয়ন বিএনপি সভাপতি ডাক্তার আকরাম বলেন দেশবিরোধী যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত।

নওগাঁর আত্রাইয়ের ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার মোঃ আকরাম হোসেন সরদার বলেছেন, অতীতে যেভাবে বিএনপি রাজপথে থেকে আন্দোলন ও সংগ্রাম করেছে।
গত জুলাই-আগস্টে সরকার পতনের আন্দোলনের পরও সেভাবেই রাজপথ কাঁপিয়েছে বিএনপি। আগামীতে দেশবিরোধী যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে প্রস্তুত রয়েছে বিএনপি ইনশাআল্লাহ। ছাত্র-জনতার অভ্যুত্থানে পরাজিত অপশক্তির ষড়যন্ত্র রুখে দিতে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি দেশের পক্ষের সকল শক্তিকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করুন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণ ভোট দেয়ার সুযোগ পেলে বিএনপি অবশ্যই বিজয়ী হবে ইনশাআল্লাহ।দেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। মাফিয়া সরকার বিনা ভোটে ক্ষমতা আঁকড়ে থাকার সময় বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিচিত করবার অপকৌশলে লিপ্ত ছিলো। ক্ষমতা হারিয়ে ৫ আগস্টের অপশক্তি এখন কিন্তু আবার বিশ্বে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র পরিচিত করানোর অপচেষ্টার লিপ্ত হয়েছে।দেশকে আমদানি নির্ভর, পর নির্ভর এবং ঋণ নির্ভর একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করে মাফিয়া সরকারের প্রধান দেশ ছেড়ে পালিয়েছেন।

তিনি আজ ১৪ জুন (শনিবার)২০২৫ উপজেলার বান্দাইখাড়া বাজারে বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা গুলো বলেন।

লেখক