ব্রেকিং নিউজ আত্রাইয়ে শহীদ দিবসের প্রস্তুতিমূলক সভা; ভাষা শহীদদের স্মরণে ব্যাপক কর্মসূচিরাজবাড়ীতে নার্সিং শিক্ষার্থীদের অংশগ্রহণে চাকরি মেলা অনুষ্ঠিত  ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মো. মিঠুর বিরুদ্ধে। শুক্রবার (২০ জুন) সকালে বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের পাইককান্দি গ্রামের মিঠুর নিজ বাড়ি থেকে তার স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম মনিরা বেগম(৪২)। তিনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মমিন শেখের মেয়ে।

নিহতের স্বজনরা জানান, ২০০১ বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে মিঠুর সাথে মনিরা বেগমের বিয়ে হয়। তাদের দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে মিঠু ও মনিরার সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে। মিঠু পরকীয়াতে আসক্ত হয় বলে অভিযোগ করেন মনিরার স্বজনেরা। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময়েই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। শুক্রবার সকাল ৬টার দিকে তার মরদেহ দেখতে পায় মিঠুর পরিবারের অন্যান্য সদস্যরা।

মিঠু-মনিরা দম্পতির পাঁচ বছর বয়সী মেয়ে মীম বলেন, আমার আব্বু আর আম্মু ঘুমাতে যায়। অনেক রাতে আব্বু আম্মুকে টানাটানি করতে থাকে। তখন আমার ঘুম ভেঙ্গে যায়। এক পর্যায়ে আমার আব্বু আমার আম্মুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

রাজবাড়ীর সিনিয়র সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার জানান, সকালে বালিয়াকান্দি থানা পুলিশ মনিরার মরদেহ উদ্ধার করে। তাকে হত্যা করা হতে পারে বলে আমরা ধারণা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার স্বামী মিঠুকে আটক করা হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত অথবা ইন্ধন দিয়েছেন তদন্ত সাপেক্ষে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

লেখক