ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে ‘জলদ তালে’ বর্ষা উৎসব অনুষ্ঠিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

‘ বাংলার সংস্কৃতি, আমার প্রতিকৃতি ‘ স্লোগানে রাজবাড়ীতে বর্ষা উৎসব ১৪৩২ ‘জলদ তালে’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০জুন) বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জেলার পদ্মাপাড়ে অবস্থিত পদ্মাপুলকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মাজহারুল ইসলামের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ-উল-হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ, এনডিসি নাহিদ আহমেদ রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমানসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, রাজবাড়ী জেলাটি পদ্মাকন্যা খ্যাত। তাই এই পদ্মার পাড়টিকে সংরক্ষণ করার চেষ্টা করছি আমরা। আমরা এখানে পদ্মাপুলক করেছি, এখানে বসার জায়গা করেছি, বৃক্ষরোপণের সময় আসছে, এখানে আমরা বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করবো। পাশাপাশি এই জায়গাটার সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব এই জেলার সকলেরই। আশা করি, এখানে কেউ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবো না এবং পরিবেশের ক্ষতি সাধন হয় এমন কোনো কাজ করবো না। সকলেরই উচিত এই সুন্দর পরিবেশের সৌন্দর্য বজায় রাখতে নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়া।

অনুষ্ঠানে অতিথি শিল্পী, জেলা শিল্পকলা একাডেমিসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করা হয়।

লেখক