শরিফুল ইসলাম রাকিব, বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল, উপজেলার শাখার আয়োজনে পরিচিতি ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৪ জুলাই শিবগঞ্জ চৌধুরী আদর্শ মহিলা কলেজ হলরুমে সমবায় উপজেলার শাখার আহ্বায়ক শাকিল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোঃ মতিয়ার রহমান মতিন সাবেক পৌর মেয়র ও সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, এবং ডাঃ আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন) সিনিয়র সহ-সভাপতি, উপজেলা বিএনপি ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, বগুড়া জেলা বিএনপি, এ বি এম কামাল সেলিম সাবেক সভাপতি, উপজেলা বিএনপি, শাহানা ইউসুফ রুশি সহ প্রমুখ ।