ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনিতে অনির্দিষ্টকালের জন্য পাথর উত্তোলন বন্ধ

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনি থেকে সম্পূর্ণরূপে পাথর উত্তোলন বন্ধ হয়ে গেছে। জানা যায়, মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত চার শ্রমিককে ছাঁটাই করা হয়। তারা হলেন- শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, ওমর আলী ও হাসান আলী। তাদের পুনর্বহালের দাবি জানিয়ে অন্যান্য শ্রমিকরা গত বুধবার সকাল থেকে খনির গেটে অবস্থান ধর্মঘট শুরু করে। শ্রমিক নেতারা ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ কারণে খনি থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে গেছে।

অপর একটি সূত্রে জানা গেছে, নিরাপত্তার অভাবজনিত কারণে পাথর খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) অনির্দিষ্টকালের জন্য পাথর উত্তোলন বন্ধ রেখেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পাথর খনি অর্থাৎ মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) এর উপ-মহাব্যবস্থাপক সৈয়দ রফিকুল ইসলাম জানান, গত বুধবার থেকে খনি থেকে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। শ্রমিকরা ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি’র অধীনে খনিতে কাজ করে। সরাসরি এমজিএমসিএল’র অধীনে নয়। তারপরও বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

লেখক