ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে ভোক্তার অভিযান, বিভিন্ন অপরাধে ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে কালুখালী উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ৩ টি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২২ জুলাই) বেলা পৌনে ২টা থেকে বেলা বিকেল পৌনে ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে অংশগ্রহণ করেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক ও জেলা পুলিশ লাইন্সের সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. আরিফ হোসেন এবং অভিযানে সহযোগিতা করেন কালুখালী উপজেলা প্রশাসন ও জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

জেলা ভোক্তা অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, অভিযান পরিচালনাকালে বাংলাদেশ হাট ও সোনাপুর স্ট্যান্ড মোড় এলাকায় বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, বেকারী ও খাদ‌্যপণ্য সামগ্রী উৎপাদনকারী ও বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে কালুখালীর বাংলাদেশ হাটের জনি বেকারিকে ৩ হাজার ৫শ টাকা, প্রতিশ্রুত পণ‌্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে সোনাপুর স্টান্ড মোড়ের আবুল স্টোরকে ২ হাজার টাকা এবং একই অপরাধে ঐ বাজারের মাহবুব স্টোরকে ২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সর্বসাধারণের মাঝে সচেতনামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

লেখক