ব্রেকিং নিউজ পার্বতীপুরে ওয়ালটনের মেসার্স সততা ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন, প্রধান অতিথি চিত্রনায়ক আমিন খানকালীগঞ্জ পৌরসভা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: ইউসুব মিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা ও দোয়া কামনাকালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগ

মানিকছড়িতে বালতির পানিতে পড়ে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়ির মানিকছড়িতে বালতির পানিতে পড়ে মো. আনাস নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই)২৫ খ্রিঃ দুপুর ১২ঃ৩০ মিনিটের সময় উপজেলার বাটনাতলী ইউনিয়নের বড়গ্রাম মুসলিমপাড়া এলাকায় মর্মান্তিক এ-ঘটনা ঘটে। নিহত আনাস ওই এলাকার মোঃআবু আহমেদের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শিশুরটির মা ও পরিবারের অন্যরা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এসময় শিশুটি বাড়ির বাইরে থাকা রংয়ের বড় বালতিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশু আনাসকে বালতির মধ্যে পড়ে থাকতে দেখেন তারা।পরে তাকে আহত অবস্থায় মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বিষয়টি নিশ্চিত করে বলেন, বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষে অভিযোগ না থাকায় আইনি কার্যক্রম শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে

এ- ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

লেখক