ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

রাজবাড়ীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে হত্যাকারীদের  গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগষ্ট) দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মো. জাকির হোসেনের সভাপতিত্বে এবং গোলাম মোর্তোবা রিজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়া, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের রাজবাড়ী প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খান, দৈনিক আমার দেশ প্রতিনিধি পারভেজ মিয়া, দৈনিক জনবানীর প্রতিনিধি জয়নাল আবেদীন, তালাশ বিডির প্রতিনিধি মো. জাকির হোসেন, দৈনিক পাঞ্জেরীর খোন্দকার আহাদুল ইসলাম ও সমির কান্তি বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে একের পর এক সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার ঘটনা ঘটছে। অপরাধীদের বিচার না হওয়ায় এই ধারা অব্যাহত রয়েছে। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দুই মাসের মধ্যে বিচার সম্পন্ন করার দাবি জানান। অন্যথায় সারাদেশে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

লেখক