ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

দিনাজপুরের পার্বতীপুরে প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে মানববন্ধন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ রবিবার বেলা ১১ টায় পার্বতীপুর ঢাকা মোড় এলাকায় আধা ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটির পক্ষে আবু তাহের হোসেন, অলিউল ইসলাম, মাহফিজুল ইসলাম মাসুম, আসাদুজ্জামান রোহান, ওয়াজেদ দুলাল ও জাকির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল বিদ্যুৎ থাকাবস্থায় তদস্থলে নতুন করে প্রিপেইড মিটার সংযোগ প্রদানের কোনই প্রয়োজন নেই। তাছাড়া প্রিপেইড মিটারে বাড়তি টাকা কর্তন করা হয়। যার কোন প্রতিকার নেই। তাই নেসকোর কোন প্রিপেইড মিটার সংযোগ করতে দেয়া হবে না। এক মাসের মধ্যে প্রিপেইড মিটার বন্ধ না করলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুঁশিয়ারী দেয় তারা।

লেখক