ব্রেকিং নিউজ অযু করতে গিয়ে বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্র নিহত, আহত-১নিষিদ্ধ ছাত্রলীগের অস্থিতিশীলতার আশঙ্কায় সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের বিশাল বিক্ষোভ ও মহড়াদৃষ্টিশক্তি হারানো মেরি ও অসুস্থ হাসুর পাশে মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তারআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ; নিহত-১পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহক

গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাতেন গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি:

গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন (৪৫) কে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিজয় বাবুর পাড়ার মো. কোরবান আলীর ছেলে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার মঠমন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। এতে রেজাউল করিম ও তার মা রাহেলা বেগমসহ বহু আন্দোলনকারী আহত হন। এ ঘটনায় ২ অক্টোবর সদর থানায় মামলা করেন খানখানাপুর ব্র্যাকপাড়ার মো. শাহিন ফকির। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মোট ৮৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

জেলা ডিবি পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম জানান, মামলার তদন্তে প্রাপ্ত আসামি এবিএম বাতেনকে গ্রেপ্তার করে দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

লেখক