ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

রাজবাড়ীতে নজরুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে নজরুল হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডলের পাড়ার মৃত বেলায়েত মণ্ডলের ছেলে জুলহাস মণ্ডল (২৪) এবং একই গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে শামিম সরদার (২৪)।

মঙ্গলবার (১২ আগস্ট) ও বুধবার (১৩ আগস্ট) গাজীপুর ও ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর পান-সিগারেট ব্যবসায়ী নজরুল বেপারী (৩২) কে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। নিহত নজরুল বেপারী ঈমানখান পাড়ার মৃত শাহাজউদ্দিন বেপারীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দৌলতদিয়া যৌনপল্লীর ভেতরে দোকান চালাতেন।

গত ২৩ জুন সকাল সাড়ে ৮টার দিকে মুক্তি মহিলা সমিতির অফিসের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ২২ জুন রাতের কোনো একসময় তাকে নির্মমভাবে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নজরুল বেপারীর বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় একটি মাদক এবং একটি জুয়ার মামলা ছিল।

এ ঘটনায় ২৩ জুন গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা দায়ের হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার জাতীয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আসামি জুলহাস মণ্ডলকে গ্রেপ্তার করেন। পরে বুধবার ভোর ৫টার দিকে ঢাকার কামরাঙ্গীরচর থানার আবু সাঈদ বাজার এলাকা থেকে শামিম সরদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বুধবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে বলে জানান গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম।

লেখক