মোস্তফা কামাল মামুন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর গ্রামের মৃত কোরবান আলীর পুত্র সিরাজুল ইসলাম (৪০) আজও জীবনের এক অবিরাম যুদ্ধে লড়াই করছেন। নয় বছর আগে ২০১৬ সালে তার জীবনে প্রবেশ করে এক ভয়াবহ রোগ- সিএ রেক্টাম ক্যান্সার। এই মারণ রোগ তাকে বেঁধে রেখেছে অনিশ্চিত ভবিষ্যতের অন্ধকারে। চিকিৎসার পথে তিনি একাকী নয়, পাশে রয়েছে তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে এবং বৃদ্ধ মা। কিন্তু অর্থাভাবে চিকিৎসা বাধাপ্রাপ্ত হয়ে চলছে মৃত্যুর অপেক্ষা।
সিরাজুলের জীবনের গল্পটা হলো এক আশার ফেরিওয়ালা ও বেদনার মিলনস্থল। বাবা থেকে পাওয়া সামান্য সহায়-সম্পদ আর নিজের সঞ্চিত অর্থ চিকিৎসায় লুপ্ত হয়েছে দীর্ঘদিন আগেই। দেশের চিকিৎসায় খরচ হয়েছে প্রায় ৯০ লক্ষ টাকা। অসংখ্য রক্তদান, অপারেশন, কেমোথেরাপি, সবকিছুই সম্পন্ন করেছেন তিনি যেন প্রাণের মায়া ধরে রাখতে। তবুও অসুস্থতার গভীরতা কমেনি। বর্তমানে জরুরি অস্ত্রোপচারের জন্য প্রয়োজন আরও ১৫ থেকে ২০ লক্ষ টাকা, যা তার আর্থিক সামর্থ্যের বাইরে। প্রতিদিন ওষুধের খরচ জোটাতে হিমশিম খাচ্ছেন সিরাজুলের পরিবার। বৃদ্ধ মা ও অসহায় স্ত্রী সন্তানদের নিয়ে সংসার চালাতে হিমশিম, আর এই সংসারে পিতার বিদায়ের ছায়া পড়ছে প্রতিদিন।
সিরাজুল বলেন, আমি নিজের জন্য নয়, সন্তানদের জন্য বাঁচতে চাই। তাদের হাসি যেন কখনো মলিন না হয়, এটাই আমার জীবনের একমাত্র স্বপ্ন। কিন্তু এই রোগের সাথে লড়াই করার জন্য প্রয়োজন অনেক বড় সহযোগিতা।
স্থানীয় বাসিন্দা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও রাজনৈতিক-সামাজিক ব্যক্তিরা মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন সমাজের বিত্তবানদের কাছে। সবাই একসাথে যদি সিরাজুলের পাশে দাঁড়ায়, তাহলে তার জীবনে ফিরে আসবে আশা ও নতুন প্রানের সঞ্চার।
সাহায্যের জন্য যোগাযোগ: মোবাইল নম্বর: 01724913406 বিকাশ: 01724913406, 01744330380 নগদ: 01724913406 রকেট: 017249134068
ব্যাংক হিসাব:
১. Agrani Bank (PCL), Bhitorbond Hat Branch, Kurigram — A/c No: 0200012727279 ২. Islami Bank Bangladesh, Gulshan Branch, Dhaka — A/c No: 20501770202805302
সিরাজুলের মতো অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সমাজের একান্ত দায়িত্ব। তাদের জন্য মানবিক সহায়তা প্রদান করাই একমাত্র পথ, যার মাধ্যমে তারা ফিরে পেতে পারে জীবনের আলো। আসুন, হাত বাড়িয়ে দিন, এক টুকরো ভালোবাসা আর সহানুভূতি দিয়ে একজন পিতার স্বপ্নকে বাঁচিয়ে রাখুন- তার সন্তানদের হাসি আর জীবনের আশা।