ব্রেকিং নিউজ অযু করতে গিয়ে বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্র নিহত, আহত-১নিষিদ্ধ ছাত্রলীগের অস্থিতিশীলতার আশঙ্কায় সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের বিশাল বিক্ষোভ ও মহড়াদৃষ্টিশক্তি হারানো মেরি ও অসুস্থ হাসুর পাশে মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তারআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ; নিহত-১পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহক

পার্বতীপুরে এসএসসি ভোকেশনাল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধ্বনা ও অভিভাবক সমাবেশ

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা কারিগরী শিক্ষা ও এসএসসি ভোকেশনাল ২০২৫ সালের শিক্ষার্থীদের এক সংবর্ধ্বনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (১৪ আগস্ট) বৃহস্পতিবার দুপুর ২ টায় পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ সংবর্ধ্বনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম, মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুলাহ আল মামুন, পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি  মনজুরুল আলম প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন, পার্বতীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহসান হাবিব। এসময় আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

লেখক