ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রাজবাড়ী প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদি স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, পথসভা, বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দল।

১৯ আগষ্ট মঙ্গলবার বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের আজাদী ময়দানের দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী রেলগেট এলাকায় মুক্তমঞ্চে এসে শেষ হয়। এরপর মুক্তমঞ্চে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালেক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আইনজীবী লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহবায়ক সৈকত মাহমুদ, জাহাঙ্গীর খান প্রমূখ।

পথসভা শেষে দলীয় কার্যালয়ে বৃক্ষ রোপণ করা হয়।

লেখক