ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

রাজবাড়ীতে মাদকের টাকা না পেয়ে দেবরের দা’র কোপে ভাবি গুরুতর আহত

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামে মাদকের টাকা না দেওয়ায় দেবরের দা’র কোপে ভাবি গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামে ভিকটিমের নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হুলাইল গ্রামের বারেক শেখের ছেলে শিপন শেখ (২৬) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। শনিবার দুপুরে মাদক সেবনের জন্য টাকা চাইলে তার বড় ভাইয়ের স্ত্রী রেহেনা বেগম (৩৩) টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শিপন শেখ দেশীয় অস্ত্র ‘দা’ দিয়ে তার আপন ভাবি রেহেনা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।গুরুতর আহত অবস্থায় রেহেনা বেগমকে তার স্বামী মিন্টু শেখ ও স্থানীয়রা দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে জরুরি বিভাগে ভর্তি করেন।
খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিপন শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তবে ঘটনাস্থল থেকে কোনো আলামত উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, অভিযুক্ত শিপন শেখ একজন চিহ্নিত মাদকাসক্ত। এর আগেও সে একই পরিবারের অপর এক ভাবিকে কুপিয়ে আহত করেছিল বলে স্থানীয়ভাবে জানা যায়।
এ ঘটনায় বালিয়াকান্দি থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

লেখক