ব্রেকিং নিউজ মোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারকার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন গ্রেপ্তারআত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিবাদ মিছিলআত্রাইয়ে দীর্ঘদিন পর চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র

পার্বতীপুরে জাতীয় পার্টির নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী আব্দুল গফুর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী গণসংযোগ ও কর্মী সভা শুরু করেছেন।

বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে তিনি পার্বতীপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ কার্যক্রম শুরু করেন। নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দ্বারে দ্বারে গিয়ে ‘লাঙল’ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

কাজী আব্দুল গফুরের নেতৃত্বে জাতীয় পার্টির নেতা-কর্মীরা পার্বতীপুরের পুরাতন বাজার থেকে প্রচারণা শুরু করেন। এরপর থানা মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল, গুলপাড়া হয়ে নতুন বাজার এলাকায় পথসভার মাধ্যমে গণসংযোগ কার্যক্রম শেষ হয়।

এ সময় তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় পার্টি ও লাঙল প্রতীকের বিকল্প নেই। উন্নয়নমুখী রাজনীতি বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ১০ নং হরিরামপুর ইউনিয়নের সভাপতি আরিফুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক জীবন কুমার পাল, মোহাম্মদ বকুল, আলিনুর ইসলাম, মোহাম্মদ বাচ্চু মিয়া, একরামুল সহ আরও অনেকেই।

গণসংযোগকালে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

লেখক