ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে ১২ কোটি ৬০ লাখ টাকার দুটি প্রকল্পের উদ্বোধন

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর জেলা প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুর পৌর এলাকায় নাগরিকদের যাতায়াত সুবিধা বৃদ্ধি এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে আরইউটিডিপি’র আওতায় দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত এ প্রকল্প দুটির ফলক উন্মোচনের করেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ. জেড. এম. রেজওয়ানুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন, পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. মশিউর রহমান, এডিবির সহকারী প্রকৌশলী মো. আসাদ, পৌর উপ-সহকারী প্রকৌশলী শাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

জানা গেছে, প্রকল্প দুটির আওতায় পার্বতীপুর পৌরসভার সুন্দরীপাড়া মোড় থেকে বৃত্তিপাড়া হয়ে বাইপাস পর্যন্ত এবং কালীবাড়ী মোড় থেকে নামাপাড়া ও পোড়াভিটা হয়ে মুসাহারপাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কে রাস্তা, ড্রেন ও ফুটপাত নির্মাণ করা হবে। প্রায় ১২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এসব উন্নয়ন কাজ শেষ হলে শহরের গুরুত্বপূর্ণ রুটে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। পাশাপাশি দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যারও সমাধান হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক বলেন, পার্বতীপুর পৌর এলাকার আধুনিক উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই দুটি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যারও স্থায়ী সমাধান হবে। উন্নত সড়ক, ড্রেন ও ফুটপাত নির্মাণের ফলে শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সহজ হবে।

লেখক