ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

কালাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

মো. তরিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার (জয়পুরহাট) :

জয়পুরহাটের কালাই উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কালাই থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার পুনট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন ও একটি ভেনিটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন উপজেলার পুনট নয়াপাড়া গ্রামের কাওছার জাহান জনির স্ত্রী নিলুফা ইয়াসমিন আদুরী (২২) এবং মাদাই খরপা গ্রামের হামেদ আলীর ছেলে শাহ আলম (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কালাই থানা পুলিশের একটি দল পুনট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তারা মাদক বিক্রির প্রস্তুতিকালে হাতেনাতে আটক হন।

এ বিষয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, এসআই আহসান হাবীবের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয়রা পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

লেখক