ব্রেকিং নিউজ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিতমাদকের বিরুদ্ধে কালাই থানার বিশেষ অভিযান: মে মাসে গ্রেপ্তার ২১, উদ্ধার ২২৯ পিস ট্যাপেন্টাডল

মনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

মো. হিমেল মিয়া
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে সাগরদী বাজারে ব্যাপক মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধ, তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করা এবং পরিবার ও সমাজকে মাদকমুক্ত রাখতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে যুব সমাজের সদস্যরা বাজারের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ব্যবসায়ী, পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তাদের অবহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোশাররফ হোসেন লিটন মোড়ল, মাওলানা তারা মিয়া, হাবিবুর রহমান রবিন, হাবিবুল্লাহ সোহাগ, নাহিদ, হিরা, মাওলানা নাহিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উপস্থিত বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে যুব সমাজের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান বক্তারা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও জনসচেতনতামূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। সাগরদী বাজারে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং মাদকমুক্ত সমাজ গঠনের আন্দোলনে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

লেখক