ব্রেকিং নিউজ নওগাঁ-৬ আসনের এমপি রেজুর অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে দুটি পুলিশ বক্সসেচ মোটর পাইয়ে দেওয়ার প্রলোভনে টাকা-চেক নেওয়ার অভিযোগ; সাদুল্লাপুরে সংবাদ সম্মেলনে কৃষকের দাবিআত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাঝিনাইগাতী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী  উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবা

মো. তরিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার:

বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শনিবার (৬ জুন ২০২৬) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার ‘খ’ সার্কেলের একটি দল উপজেলার সান্তাহার হবির মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
ডিএনসি সূত্রে জানা যায়, বগুড়া-নওগাঁ মহাসড়কের দক্ষিণ পাশে বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে চট্টগ্রাম থেকে নওগাঁগামী ‘হানি এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় টিকিটবিহীন যাত্রী মো. মিন্টু আলী প্রাং (৪৬)-এর দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে থাকা ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া মাদক বিক্রয় ও যোগাযোগের কাজে ব্যবহৃত একটি ‘অ্যামিগো’ বাটন মোবাইল ফোন (সিমসহ) জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মিন্টু আলী প্রাং নওগাঁ সদর উপজেলার আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকার মৃত ইউসুফ আলী প্রাংয়ের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডল বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূল এবং মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

লেখক