ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদন

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পার্বতীপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে পার্বতীপুর আদর্শ কলেজের হলরুমে উপজেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক ও প্রকৃত দেশপ্রেমিক। তাঁর আদর্শ, নেতৃত্ব এবং দেশের উন্নয়ন-অগ্রগতির জন্য গৃহীত পদক্ষেপ আজও মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে আছে। তাই দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিএনপি দেশের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হিসেবে টিকে রয়েছে।”

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাদো, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুর্তজা হক শাহ, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান সিয়াম, পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম, ভারপ্রাপ্ত আহ্বায়ক মোমিনুল ইসলাম এবং বিএনপি নেতা নুর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধকালীন অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তাঁর আদর্শ অনুসরণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যা পর্যন্ত চলা অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লেখক