ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে কলেজছাত্রের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় হাদিদ আলবাব স্মরণ (২২) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার মন্মথপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাদিদ আলবাব স্মরণ ওই গ্রামের মাসুদ ফরহাদ পাপন আলীর ছেলে। তিনি দিনাজপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্ত ছিলেন বলে স্বজনদের অভিযোগ। এ কারণে পরিবারের সঙ্গে তার প্রায়ই বিরোধ সৃষ্টি হত। শনিবার সকালেও পরিবারের কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গেছে। পরে তিনি নিজ কক্ষে চলে যান। দীর্ঘ সময় কোনো সাড়া না পাওয়ায় পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা ঘরে প্রবেশ করে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।
পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশের প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

লেখক