ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ধর্ম অবমাননা ও ধর্মীয় গ্রন্থ পুড়ানোর দায়ে গ্রেপ্তার-১; কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে পবিত্র কোরআন শরীফ পুড়ানো ও ধর্ম অবমাননার ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ| বুধবার বিকেলে অভিযান চালিয়ে ঘটনার এজাহারভুক্ত একমাত্র আসামীকে গ্রেপ্তার করে পাংশা মডেল থানা পুলিশ|

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে একটি প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম|

ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির নাম আবু হোসেন মোল্লা (২৪)| জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামের বাসিন্দা|

এজাহার সূত্রে জানা গেছে, বুধবার (৮ জুলাই) সকালে জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনন্দনপুর এলাকায় নেশার টাকা না পাওয়ায় ঘর-বাড়ির ব্যবহার্য বিভিন্ন জিনিস ভাংচুর করে আবু হোসেন| পরে বসত ঘরের টিনের বেড়ায় আগুন লাগিয়ে দেন তিনি| সকলের প্রচেষ্টায় সে আগুন নেভানো সম্ভব হলেও ক্ষ্যান্ত হন না আবু হোসেন| এক পর্যায়ে ঘর থেকে জমির কাগজপত্র, বাদী (অভিযুক্তের পিতা) ও বাদীর স্ত্রীর জাতীয় পরিচয়পত্র এবং ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন শরীফ এনে ঘরের সামনে থাকা রান্নার চুলার ভিতরে দিয়ে আগুন জ্বেলে পুড়িয়ে দেয়|

এঘটনায় অভিযুক্তের বাবা জব্বার মোল্লা বাদী হয়ে পাংশা মডেল থানায় এজাহার দায়ের করেন| পরে বুধবার বিকেলে অভিযান চালিয়ে রঘুনন্দনপুর এলাকা থেকে অভিযুক্ত আবু হোসেন মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ|

এবিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, রঘুনন্দনপুরে নেশার টাকা না পাওয়ায় বসত বাড়ির পাশাপাশি পবিত্র কোরআন পুড়িয়ে ধর্ম অবমাননার ঘটনা ঘটে| পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে| পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে| বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে|

লেখক