ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে আইডিইবি’র নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

রাজবাড়ীতে আইডিইবি জেলা নির্বাহী কমিটির (২০২৬-২৮) নব-নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজবাড়ী পৌর সমবায় মার্কেটের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) রাজবাড়ী জেলা কার্যালয়ে সংগঠনটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুরুতে নব-নির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এরপর অনুষ্ঠিত হয় এ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ফরহাদ হোসেন।

ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেনের সভাপতিত্বে শপথ গ্রহণ শেষে নতুন কমিটিকে ফুল দিয়ে স্বাগত জানান ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান সোহান।

এসময় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) রাজবাড়ী জেলা কমিটির সভাপতি মেহেদী মিল্লাত, সাধারণ সম্পাদক মো. রায়হান উদ্দিন, সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন, শেখ মো. শাহাবুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সানাউল হক শিবলু, সাংগঠনিক সম্পাদক সোহাগ রানা সহ ২১ সদস্য কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন।

লেখক