গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে গোবিন্দগঞ্জ থানার নাকাইহাট থেকে বুড়ির ভিটাগামী সড়কের বাজুনিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে মো. হাইদুর রহমানের বাড়ির সামনে পাকা সড়কে অবৈধভাবে মাদক কেনাবেচার সময় মো. জাহিদ (৩২), পিতা—মনতাজ, সাং—পাথুরিয়া পাড়া, থানা—গোবিন্দগঞ্জ, জেলা—গাইবান্ধাকে আটক করা হয়। পরে তার পরিহিত লুঙ্গির ডান পাশের কচা থেকে সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
পরে গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত আলামত গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং-১৯, তারিখ: ৮ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে গাইবান্ধা জেলাজুড়ে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।