ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

নওগাঁয় অনলাইন জুয়ার আস্তানায় অভিযান; চারজন গ্রেপ্তার

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি : 

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সদর মডেল থানার বিশেষ অভিযানে অনলাইন জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে পার নওগাঁ সর্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে আবু সাঈদ মোল্লা ওরফে রাজন (৩১), নাহিদ হাসান (৩০), মশিউর রহমান (৩১) ও আরিফ হোসেন (৩৬)-কে গ্রেপ্তার করা হয়।

এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত দুটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা একটি অনলাইন জুয়ার সেন্টার পরিচালনা করে বিভিন্ন কিশোর ও তরুণকে জুয়ায় উদ্বুদ্ধ করছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অনলাইন জুয়ার বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

লেখক