ব্রেকিং নিউজ নওগাঁ-৬ আসনের এমপি রেজুর অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে দুটি পুলিশ বক্সসেচ মোটর পাইয়ে দেওয়ার প্রলোভনে টাকা-চেক নেওয়ার অভিযোগ; সাদুল্লাপুরে সংবাদ সম্মেলনে কৃষকের দাবিআত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাঝিনাইগাতী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী  উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে ২ লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ

আলী রেজা
রাজবাড়ী :

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। একই সাথে জাল সংরক্ষণের দায়ে সুজন শেখ নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার পশ্চিম বালিয়াকান্দি সাধুর মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বুধবার এক প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য জানায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। এসময় উপজেলা মৎস কর্মকর্তা তানভীর আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‌্যাব জানায়, মঙ্গলবার রাতে উপজেলার সাধুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয। অভিযানে সুজন শেখ নামে এক ব্যক্তির বসতবাড়ি থেকে ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা। এসময় অবৈধ জাল সংরক্ষণের দায়ে সুজন শেখকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জব্দের পরে জাল পুড়িয়ে ধ্বংস করা হয় বলে তারা জানান।

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ( মিডিয়া) তপন সরকার জানান, নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহারের ফলে মাছের প্রজনন ব্যাহত হয় এবং জলজ জীববৈচিত্রের মারাত্মক ক্ষতি হয়। তাই মৎস্য সম্পদ রক্ষায় এসব জাল ধ্বংস করা হয়েছে।

লেখক